ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির কাঠামোয় ৭ কলেজের এবারের ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট
ডুয়া ডেস্ক: রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনায় এই ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাময়িক কাঠামো গঠন করা হবে। এছাড়া মন্ত্রণালয় চূড়ান্তভাবে সুপারিশ করেছে যে, সরকারি সাত কলেজের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হবে।
সুপরিশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং কলেজগুলোর অধ্যক্ষদের নেতৃত্বে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরাও থাকবে। দ্রুততম সময়ে ঢাবি সিন্ডিকেট এবং অ্যাকাডেমিক কাউন্সিলের কাছে বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনা গত ৩ মার্চ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে ঢাবি উপাচার্য বরাবর পাঠানো হয়। সাত কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার পর পর্যন্ত উল্লিখিত কাঠামো অনুযায়ী কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং তারা একটি চিঠি পেয়েছেন। যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে সাত কলেজের সব কার্যক্রম পরিচালিত হবে। ঢাবির সিন্ডিকেট মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে ইডেন কলেজের অধ্যক্ষ ড. শামসুন্নাহার জানান, ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আজ ঢাবির সিন্ডিকেট মিটিংয়ের পর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ