ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, প্রবেশ করতে পারবেন না ক্যাম্পাসে
ডুয়া ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠায় তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মো. মুজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাঁকে ৩ মার্চ থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং তাঁকে সকল সুবিধা দেওয়া হবে।
বাধ্যতামূলক ছুটির সময় মো. মুজিবুর রহমান মজুমদার নিয়মিত বেতন-ভাতাদি পেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এ সময় তিনি যানবাহন, টেলিফোন, মোবাইল ভাতা এবং সংবাদপত্র সংক্রান্ত কোনো সুবিধা গ্রহণ করতে পারবেন না। তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে মো. মুজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তা তিনি মাথা পেতে গ্রহণ করবেন। তিনি বলেন, তদন্ত কমিটি যেন স্বাভাবিকভাবে কাজ করতে পারে সে জন্য তাকে ছুটি দেওয়া হয়েছে এবং তিনি তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে রেজিস্ট্রার পদ থেকে মো. মুজিবুর রহমান মজুমদারকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী কার্যালয়ে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পদে বদলি করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু