ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী, তালিকা দেখুন
ডুয়া নিউজ: এইচএসসির ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ড থেকে ৩ হাজার ১৮৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৩৬৫ জন মেধাবৃত্তির জন্য এবং ২ হাজার ৮২১ জন সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
তালিকা দেখতে ক্লিক করুন
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবে, যার মোট পরিমাণ বছরে ১১ হাজার ৭০০ টাকা হবে।
অন্যদিকে, সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন। ফলে তাদের বছরে মোট বৃত্তির পরিমাণ হবে ৫ হাজার ২৫০ টাকা। এই বৃত্তির টাকা ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে সরবরাহ করা হবে।
জিটুপি পদ্ধতির ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ব্যাংক হিসাব নম্বর ও অন্যান্য তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া