ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ নামাজ পড়ার আহ্বান
ডুয়া ডেস্ক: পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ নামাজের সময় সারা দেশের মসজিদগুলোতে একই পদ্ধতি অনুসরণের জন্য ইসলামিক ফাউন্ডেশন আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে দেশের অধিকাংশ মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার একটি রীতি রয়েছে। তবে কিছু মসজিদে এর ভিন্নতা দেখা যায়। ফলে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কুরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
এতে বলা হয়েছে, এ কারণে মুসল্লিদের মাঝে এক ধরনের অতৃপ্তি ও মানসিক চাপ সৃষ্টি হয় এবং তারা পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হন। এই সমস্যার সমাধান হিসেবে ইসলামিক ফাউন্ডেশন প্রস্তাব করেছে রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা তিলাওয়াত এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করা হলে ২৭ রমজান রাতে অর্থাৎ শবে কদরে কুরআন খতম করা সম্ভব হবে।
এছাড়া দেশব্যাপী সকল মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি ইসলামিক ফাউন্ডেশন বিনীতভাবে আহ্বান জানিয়েছে যেন তারা এই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবিহ নামাজে অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন