ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
৫১তম বিশেষ বিসিএস ক্যাডারে আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: ৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন কার্যক্রম বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে। প্রার্থীরা ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর পিএসসির ওয়েবসাইটে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সব ধাপ শেষ করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। তিন মাসের বেশি পুরোনো নয় এমন রঙিন ছবি (সানগ্লাস ছাড়া) আপলোড করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি) হতে পারবে।
স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল নির্ধারণ করা হয়েছে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি) হতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টায়।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।
আবেদন ফি
আবেদনের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকা যোগ হয়ে মোট ফি দাঁড়াবে ২০৫ টাকা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা। ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকা যুক্ত হয়ে তাঁদের মোট ফি হবে ৫৫ টাকা।
২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি পরিশোধের আগে আবেদন সংশোধন করা যাবে। তবে ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পুরো বিজ্ঞপ্তি প্রার্থীরা দেখতে পারবেন নির্ধারিত বিজ্ঞপ্তিতে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের