ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার’
ডুয়া ডেস্ক: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিলে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া ঈদ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায়’ এই তথ্য প্রকাশ করেন খাদ্য উপদেষ্টা।
রমজান মাসে নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের সঠিকভাবে মনিটরিং করার নির্দেশনা দেন তিনি।
এসময় জেলা প্রশাসকরা স্থানীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে যেসব সমস্যা রয়েছে তা খাদ্য উপদেষ্টার সামনে তুলে ধরেন। তিনি কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তবে বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। এর জন্য জেলা প্রশাসকদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দেন তিনি। সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিকভাবে উপকারভোগীর কাছে পৌঁছানো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি