×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৩:৩৬:০৮

বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ স্লোগান দেওয়া হয়।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, মিছিলের শুরুতে কোনো সমস্যা ছিল না। পরে মিছিলের একপর্যায়ে ওই স্লোগান শোনা যায়।

গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল ওই স্লোগান দেন। পরে তিনি বলেন, দলের নাম বলতে গিয়ে ভুলবশত মুখ ফসকে ছাত্রলীগ ও যুবলীগের নাম বলে ফেলেছেন।

ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলি। যা একদম অনাকাঙ্ক্ষিত। আমি আমার এই ভুলের জন্য অনুতপ্ত। ভবিষ্যতে এরকম ভুল আর হবে না।’

এ বিষয়ে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা নিজেরাই দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজন আসার প্রশ্নই ওঠে না। ভুলবশত হলেও হতে পারে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ