×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচন করলে ১ লাখ টাকা দেবেন রাশেদ খাঁন

২০২৬ সেপ্টেম্বর ২৮ ২০:৪২:২৫

এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচন করলে ১ লাখ টাকা দেবেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিলে দলটির গণভিক্ষা ফান্ডে ১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি! হয়তো সেই ভিক্ষার টাকা পরিশোধ করার জন্য এনসিপিকে এখন গণভিক্ষা কর্মসূচি চালু করতে হচ্ছে ও জামায়াতের পক্ষে খ্যাপ মারতে হচ্ছে। শোনা যাচ্ছে, সামনে স্থানীয় নির্বাচনে জামায়াত নাকি এনসিপিকে আর ভিক্ষা দিবে না! এছাড়া অতীতে বন্যার টাকা মেরে দেওয়ার অভিযোগের কারণে দীর্ঘদিন গণভিক্ষা কার্যক্রম বন্ধ রাখলেও স্থানীয় নির্বাচনের ফান্ড উত্তোলনে আবারও ওয়েবসাইটের মাধ্যমে গণভিক্ষা কার্যক্রমে জোর দিবে এনসিপি। আমি ঘোষণা দিচ্ছি, এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচন করে, তবে তাদের গণভিক্ষা তহবিলে আমি ১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেব।’

হাসনাত আব্দুল্লাহকে রুমিন ফারহানা ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন তাঁর পোস্টে লিখেছেন, ‘আর হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছিল রুমিন ফারহানা আপা! জানি না, রুমিন ফারহানা আপার ভাষায় সেসব ফকিন্নির বাচ্চারা ১৮ মাসে লাগামহীন দুর্নীতি করে এখন জমিদারের বাচ্চা বনে গেছে কি না! নতুবা আলিশান কার্যালয় ও ফ্ল্যাট ভাড়া দেওয়া এবং জমিদারি ভাবসাব নিয়ে চলাচল করার অর্থ পায় কোত্থেকে? একটা গণঅভ্যুত্থান এদের এক ডজন নেতার জীবন পরিবর্তন করে দিয়েছে। এরা মনে করছে, এদের ১৮ মাসের অবাধ লুটপাটের ইতিহাস মানুষ এত সহজে ভুলে গেছে!’

বিএনপির নেতা-কর্মীদের ১৭ বছরের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘বিএনপির লোকজন ১৭ বছর ক্ষুধার্ত থেকেও আন্দোলন করেছে, কিন্তু সেসময় হাসনাত আব্দুল্লাহরা ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর লুঙ্গির তলে থাকা ছাড়া আর কী ভূমিকা রেখেছে? বুঝলাম, বিএনপির উপর মানুষ আস্থা পায়নি বলে ১৭ বছর আন্দোলনে নামেনি, কিন্তু নাহিদ ইসলামদের উপর আস্থা রাখলে জনগণ কেন তাদেরকে ক্ষমতায় বসালো না? শোনেন, মানুষ কি ভুলে গেছে জামায়াত-এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার জন্য কামড়াকামড়ির ইতিহাস?’

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন এনসিপির জামায়াত জোটে যাওয়ার কারণ হিসেবে বিএনপির অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি লিখেছেন, ‘মূল বিষয় হলো, বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মত বিরোধীদল বানাতে রাজি না হওয়ায় এনসিপি জামায়াত জোটে গেছে। বিএনপির এই সিদ্ধান্তে জামায়াত উপকৃত হয়েছে এবং গণতন্ত্র গৃহপালিত বিরোধীদলের তকমা থেকে রেহাই পেয়েছে! জানি, এজন্য বিএনপির উপর এনসিপির প্রচুর ক্ষোভ আছে! তবে একথা বলতেই হয়, নতুন বন্দোবস্তের ঠিকাদার এই এনসিপি ক্ষমতার জন্য ছোট্ট বয়সে একটা ধান্ধাবাজ দলে পরিণত হয়েছে! অন্তর্বর্তীকালীন সরকার আরও কয়েকবছর ক্ষমতায় থাকলে, এনসিপির নেতারা দুর্নীতি ও অর্থ পাচারে আওয়ামী লীগকেও পেছনে ফেলতো!’

ইমামুল

ট্যাগ: ছাত্রলীগ অনুদান বিএনপি এনসিপি জাতীয় পার্টি দুর্নীতি হাসনাত আব্দুল্লাহ গণতন্ত্র জামায়াত গণঅভ্যুত্থান নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি ফেসবুক পোস্ট রুমিন ফারহানা অন্তর্বর্তীকালীন সরকার রাশেদ খাঁন রাজনৈতিক বক্তব্য বাংলাদেশ রাজনীতি গোলাম রাব্বানী রাজনৈতিক খবর অর্থ পাচার স্থানীয় নির্বাচন বিরোধীদল নতুন বন্দোবস্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদা জামায়াত-এনসিপি জোট রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট ১ লাখ টাকা অনুদান গৃহপালিত বিরোধীদল গণভিক্ষা কর্মসূচি গণভিক্ষা তহবিল এনসিপির গণভিক্ষা ফান্ড এককভাবে স্থানীয় নির্বাচন এনসিপির স্থানীয় নির্বাচন প্রধান বিরোধীদল বন্যার টাকা স্থানীয় নির্বাচনের ফান্ড

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ