×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রার্থীদের অবস্থান

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৬:১০:০৪

প্রাথমিকের নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কারও সাক্ষাৎ পায়নি। পরে বেলা ৩টার পর তারা শাহবাগে আন্দোলনস্থলে ফিরে আসে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগপত্র বঞ্চিত প্রার্থীরা।

সকালে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হন। এরপর বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশে যায়। তবে শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের কারও সাক্ষাৎ না পেয়ে বেলা ৩টার পরে সচিবালয় ছাড়েন প্রতিনিধি দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিনিধি দলের সদস্য তানভীর রহমান বাপপা।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি আন্দোলনকারীদের। এ দাবিতেই তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। ‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ নামের একটি প্ল্যাটফর্মের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে সর্বশেষ পাওয়া তথ্যমতে প্রায় ১৫ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।

বিভিন্ন জেলায় নিয়োগপত্র না পাওয়ায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়। বলা হয়, ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সময়ে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও সভায় উল্লেখ করা হয়।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা বাদে ওই পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এরপর ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় তাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন।

ইএইচপি

ট্যাগ: স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালে ভর্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫ হাম হাম রোগ হাম পরিস্থিতি হামের উপসর্গ বাংলাদেশে হাম নিশ্চিত হাম হাম রোগীর সংখ্যা হামে শিশুর মৃত্যু হামের উপসর্গে মৃত্যু নিশ্চিত হাম রোগী শিশুদের হাম হাসপাতাল থেকে ছাড়পত্র হামের উপসর্গে আক্রান্ত ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হামের উপসর্গে শিশুর মৃত্যু হামের পরিস্থিতিবিষয়ক প্রতিবেদন হাম সংক্রান্ত প্রতিবেদন হামে আক্রান্ত শিশু হামের উপসর্গে হাসপাতালে ভর্তি নিশ্চিত হামে মৃত্যু ৯ শিশুর মৃত্যু ১ হাজার ৩৪১ শিশু ১ হাজার ২২৮ শিশু ২১ হাজার ২১২ নিশ্চিত হাম রোগী ১ লাখ ৮৮ হাজার ২৮ হাম রোগী ১ লাখ ৬৬ হাজার ৩১০ হাসপাতালে ভর্তি ১ লাখ ৫৯ হাজার ৫১৯ সুস্থ ৯৯৫ শিশুর মৃত্যু ১০১ শিশুর মৃত্যু

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত