ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চবির ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয়রা
ডুয়া ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম আদালতে সোপর্দ করে পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী শামীমা সীমা চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চবি ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’ এর নেতৃত্ব দিতেন তিনি।
চবিতে তৃতীয় শ্রেণির চাকরি নিয়েছিলেন শামীমা সীমা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হলে এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর যাননি তিনি।
সম্প্রতি শামীমা নগরের গোলপাহাড় এলাকার পিটুপি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। বুধবার অফিস থেকে বের হওয়ার পথে তাকে অবরুদ্ধ করে কিছু লোকজন। এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, বিক্ষুব্ধ কিছু লোকজন চবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)