ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউজে সাংবাদিকদের বাধা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন আদালতের নির্দেশে হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি ফিরে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও বাধার মুখে পড়েছেন সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত নৈশভোজের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হোয়াইট হাউজে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন ফেডারেল বিচারক টিমোথি কেলি তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি পুনর্বহালের নির্দেশ দেন।
আদালত জানিয়েছে, ওই তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা সাংবিধানিকভাবে বেআইনি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনকে আপাতত তাদের প্রবেশাধিকার দিতে হবে।
ট্রাম্প গত সপ্তাহে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তার অভিযোগ ছিল, সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন নিয়ে ‘মিথ্যা’ ও ‘মনগড়া’ খবর প্রকাশ করছে।
আদালতের আদেশের পর বৃহস্পতিবার সকালে তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় নৈশভোজের অনুষ্ঠান কাভার করতে গিয়ে তারা আবারও বাধার মুখে পড়েন।
সিএনএন জানিয়েছে, শি জিনপিং হোয়াইট হাউজে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা আগে তাদের জানানো হয়, শুধু একজন ফটোসাংবাদিক ও একজন অডিও টেকনিশিয়ানকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিবেদক ও প্রযোজকসহ পুরো দলকে ঢুকতে দেওয়া হবে না।
এমএস নাউয়ের হোয়াইট হাউজ প্রতিবেদক লরা ব্যারন-লোপেজও প্রবেশের অনুমতি পাননি। হোয়াইট হাউজের কর্মীরা তাকে যোগাযোগের জন্য হাউজের পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সিএনএন, এমএস নাউ ও পলিটিকো মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসন সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।
বিষয়টি নিয়ে তিন সংবাদমাধ্যম জরুরি শুনানির আবেদন করে। শুনানিতে হোয়াইট হাউজের অপারেশনস পরিচালক জানান, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে সাংবাদিকদের প্রেস পাস ও জব্দ করা ব্যাজ ফিরিয়ে দেওয়া হয়েছে।
পরে তিন সংবাদমাধ্যমই জানায়, তাদের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সকালের আদালতের আদেশের পরও সন্ধ্যায় নৈশভোজের অনুষ্ঠান কাভার করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার ঘটনায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ফক্স নিউজ, এনবিসি, সিবিএস ও এবিসিসহ কয়েকটি বড় নেটওয়ার্কও হোয়াইট হাউজের নিয়মিত কভারেজ থেকে সরে দাঁড়িয়েছিল। পরে তারা কভারেজ পুনরায় শুরু করেছে কি না, সে বিষয়ে আর জানানো হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি