ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইমরান খানের আরও দুই বোনকে আটক
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে তাদের আটকের আদেশ দেওয়া হয়। তাদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখার কথা বলা হয়েছে।
উজমা ও নরিনের আটকের এক দিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক করা হয়। পাঞ্জাবের জনশৃঙ্খলা আইন বা এমপিওর আওতায় তিন বোনের আটকের আদেশ দেওয়া হয়েছে।
ডিসির আদেশে উজমা ও নরিনকে জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, ২০২৩ সালের ৯ মে পিটিআইয়ের বিক্ষোভে তারা অংশ নিয়েছিলেন এবং দলীয় কর্মীদের সরকারি ও জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন।
আদেশে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের আবারও সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে।
পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেছেন, উজমা ও নরিনকে তাদের সন্তানদের সঙ্গে আটক করে সাঁজোয়া গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দলটি এ পদক্ষেপের নিন্দা জানিয়ে একে রাজনৈতিক হয়রানি ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেছে। ইমরানের ছেলে কাসিম খানও অভিযোগ করেছেন, তাঁর দুই ফুফুকে ‘অপহরণ’ করা হয়েছে।
পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী মার্চের আগে ইমরানের বোনদের আটকের ঘটনা ঘটল। ওই কর্মসূচিতে ইমরানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দলটি। কর্মসূচিকে কেন্দ্র করে পাঞ্জাব ও ইসলামাবাদে পিটিআই নেতা-কর্মীদের আটকের খবরও পাওয়া গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ