ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
লাহোরে ইমরান খানের বোন গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র রোববার এ তথ্য জানিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির পরিকল্পিত বিক্ষোভ মিছিলের আগে তাঁকে গ্রেপ্তার করা হলো।
লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের ভাষ্য, ‘গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কোনো জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।’
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে মিছিলের কর্মসূচি নিয়েছে তাঁর দল। এ বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানকে গ্রেপ্তারের ঘটনাকে ‘একেবারেই নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘২৭ তারিখের বিক্ষোভের ভয় যে স্পষ্টভাবেই তাদের ওপর প্রভাব ফেলছে, তা বোঝা যাচ্ছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)