ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এবার পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবার রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা ও পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মফিজুল ইসলাম বলেন, “বুধবার সকাল ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা এলাকার মাদক কারবারি ফরিদ সেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ ফরিদ সেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফরিদ সেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, “তোপের মুখে পড়ে তারা তখন তার হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আমাদের পুলিশ সদস্য (এসআই) ওয়াহিদুল হাসানকে আহত করে তারা। গুরুতর আঘাতপ্রাপ্ত সেই পুলিশ সদস্য রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, “মাদক কারবারিরা ফরিদকে মাদকসহ গ্রেফতার করতে গেলে আমাদের পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এ ঘটনা শোনার পর আমি পুলিশ সদস্যদের সেখান থেকে চলে আসতে বলি। তখন তারা সেখান থেকে আমার কথামতো চলে আসেন। পরে থানা থেকে মহিলা পুলিশ পাঠিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আটক ফরিদ সেখ একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক মামলাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১১টি মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে