ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কী, জানালেন আসিফ মাহমুদ
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানিয়েছেন, কাউকে ম্যানেজ করে না চলাই এই সরকারের ব্যর্থতা।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। কোনোটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।’
সমবায় উপদেষ্টা আরও লেখেন, ‘সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি