×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, সরাসরি সাক্ষাৎকার

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৩:৪৮:১৯

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, সরাসরি সাক্ষাৎকার

ডুয়া ডেস্ক: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের বিক্রয় বিভাগে সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে বেশ কিছুসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমান উত্তীর্ণ প্রার্থীদের সেলসে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর স্নাতক (পাস কোর্স) উত্তীর্ণদের ক্ষেত্রে সেলসে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। খাদ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে বিবেচনা করা হবে।

নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত এলাকার মুদি ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে রুট প্ল্যান অনুযায়ী পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে। পাশাপাশি দৈনিক ও মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশক ও বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে।

এ পদে আকর্ষণীয় বেতন, টিএ/ডিএ, সেলস ইনসেনটিভ, কমিশন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার তেজগাঁও ডিপো, গাজীপুর, ময়মনসিংহ ডিপো ও বগুড়ায় সাক্ষাৎকার নেওয়া হবে। তেজগাঁও ডিপোর ঠিকানা ১৭০, দক্ষিণ কুনিপাড়া, তেজগাঁও (আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে)। গাজীপুরের ঠিকানা শামীন ভুলক্যাডেট কোটিং, হাজী ব্লক-ডি, কোনাবাড়ী। ময়মনসিংহ ডিপোর ঠিকানা মোতালেব ভিলা, হোল্ডিং নম্বর-১১৫। বগুড়ার ঠিকানা ফ্রেশ ডিপো অফিস, শিকারীকান্দা।

২ অক্টোবর ২০২৬, শুক্রবার চট্টগ্রাম, বরিশাল, যশোর ডিপো ও ফরিদপুরে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ঠিকানা শরিফা ট্রেড সেন্টার, বিআইটি রোড, বায়েজিদ বোস্তামী। বরিশালের ঠিকানা ক্যারিটাস আঞ্চলিক কার্যালয়, সাগরদী, বরিশাল। যশোর ডিপোর ঠিকানা মেলামার্কেট। ফরিদপুরের ঠিকানা হোম অব গ্রোথ, মোল্লা বাড়ি রোড, গোয়ালচামট, ফরিদপুর।

সাক্ষাৎকারে অংশ নিতে প্রার্থীদের বায়োডাটার সঙ্গে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদের মূলকপি এবং ফটোকপি নিয়ে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি উপস্থিত হতে হবে।

এ ছাড়া বায়োডাটা ২০, রোড-২৪, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। ব্রাঞ্চ ম্যানেজার ও টেরিটরি ম্যানেজার পদে আগ্রহীরা ০১৬২৯৭২২৩১৪ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে। বিস্তারিত নিচে দেখুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত