ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছে ইসি
ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে গেলে এক বছর সময় প্রয়োজন হবে। তাই ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেওয়া হয়েছে তা নির্ধারিত টাইমলাইনের মধ্যে সম্ভব হবে না। ফলে নির্বাচন কমিশন আগে জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ দিচ্ছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে আয়োজিত একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সভার আয়োজন করা হয়েছিল ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে। সেখানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনও উপস্থিত ছিল। সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম আরও বলেন, "আগামী ডিসেম্বরের নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজন করতে পারব।"
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ১৬ ডিসেম্বরের ভাষণের কথাও উল্লেখ করেন। তিনি বলেছেন, "অল্প কিছু সংস্কার করলে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব আর একটু বেশি সংস্কার হলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে।"
এদিকে মো. আনোয়ার ইসলাম জানান, নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য আইনের সংস্কারের কাজও চলমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি