×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

টানা তিন জুমা ছেড়ে দিলে কী হয়, জানুন বিস্তারিত

২০২৬ সেপ্টেম্বর ১৮ ১২:৩৩:১৯

টানা তিন জুমা ছেড়ে দিলে কী হয়, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: টানা তিন শুক্রবার জুমার নামাজ আদায় না করলে একজন মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কি না এমন প্রশ্নের উত্তরে বলা হয়েছে, মারাত্মক অসুস্থতা, দূরের ভ্রমণ, যে দেশ বা সমাজে জুমার ব্যবস্থা নেই কিংবা শরিয়তসম্মত অন্য কোনো কারণ ছাড়া পরপর তিন জুমা ছেড়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি অনেকটা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বলেও উল্লেখ করা হয়েছে।

যে জনপদে খেলাফত বা শরিয়তী শাসন কায়েম থাকে এবং শাসক বা তাঁর প্রতিনিধি জুমার নামাজ পড়ান, সেখানে উপস্থিত থাকা আরও বেশি জরুরি বলে উল্লেখ করা হয়েছে। এটি শুধু সওয়াবের বিষয় নয়; জাতীয় সংহতি ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটি ওয়াজিব হুকুম। এ কারণে ওই জুমার নামাজকে আরও বেশি ভাবগম্ভীর ও অবশ্য পালনীয় বলা হয়েছে। সূত্র হিসেবে জামেউল ফাতাওয়া এবং ইসলামী ফিকহ ও ফাতাওয়া বিশ্বকোষের কথা উল্লেখ করা হয়েছে।

ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহ। এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন—

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ عَبِيدَةَ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي الْجَعْدِ يَعْنِي الضَّمْرِيَّ، وَكَانَتْ، لَهُ صُحْبَةٌ فِيمَا زَعَمَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلاَثَ مَرَّاتٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَسَمُرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي الْجَعْدِ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنِ اسْمِ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ فَلَمْ يَعْرِفِ اسْمَهُ وَقَالَ لاَ أَعْرِفُ لَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ هَذَا الْحَدِيثَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو ‏.‏

আবুল জাদ আয-যমরী মুহাম্মাদ ইবনু ‘আমরের ধারণানুযায়ী তিনি একজন সাহাবি রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিছক অলসতা এবং গাফিলতি করে পরপর তিন জুমা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন।

জামে আত-তিরমিজি, হাদিস নং ৫০০।

আর এরপর তারা আত্মভোলা হয়ে যাবে। অতঃপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। (মুসলিম)

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনা অনুযায়ী, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর তিনটি জুমা পরিত্যাগ করবে, সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল। (মুসলিম)

তবে অন্য একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, চার শ্রেণির লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। ওই চার শ্রেণি হলো ক্রীতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত