ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ডিমের দামে কারসাজি করে ফেঁসে গেল পিপলস পোলট্রি, জরিমানা ৭২ লাখ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) অবশেষে ডিমের দাম বাড়ানোর কারসাজি করার জন্য পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডকে ৭২ লাখ ২ হাজার ৯৭৩ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানটি পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ডিমের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং সরবরাহ সীমিত করার প্রমাণ পাওয়া গেছে।
বিসিসি জানিয়েছে, পিপলস পোলট্রি ছাড়াও কাজী ফার্মস গ্রুপ, সিপি বাংলাদেশ, ডায়মন্ড এগ এবং আড়তদার বহুমুখী সমবায় সমিতির যোগসাজশের মাধ্যমে ডিমের দাম নিয়ন্ত্রণ এবং দাম বৃদ্ধির চক্রান্তে জড়িত ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা ডিম ব্যবসায়ীদের ৩০ থেকে ৪০ পয়সা বেশি দামে ডিম বিক্রির জন্য চাপ প্রয়োগ করত। ব্যবসায়ীরা এই দাম না মানলে ডিম সরবরাহ করা হত না কিংবা গাড়ি আটকে রাখা হত। তাদের এমন কার্যক্রমে বাজারে প্রতিটি ডিমের পাইকারি দাম ১১.৬০ থেকে ১১.৮০ টাকার পরিবর্তে ১২ টাকায় বিক্রি হতে থাকে।
এই ঘটনা নিয়ে কমিশন মামলা দায়ের করে এবং পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারিকে ৭২ লাখ ২ হাজার ৯৭৩ টাকা জরিমানা করার আদেশ দেয়। এটি প্রতিষ্ঠানটির গত তিন বছরের গড় টার্নওভারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। রায় ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে অন্যথায় প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বাড়বে।
অক্টোবর মাসে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বৃদ্ধি পায়। যার ফলে এক ডজন ডিম ১৬০ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হতে থাকে। পরে সরকারের উদ্যোগে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে