ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কাগজ ঠিক না থাকায় মামলা; প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ডুয়া নিউজ : বাসের কাগজপত্র ঠিক ছিল না। এজন্য মামলা করে পুলিশ। এতেই বাধে বিপত্তি। কাগজপত্র ঠিক না থাকায় রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের বিরুদ্ধে পুলিশের মামলা দেওয়াকে কেন্দ্র করে মহাখালীতে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যার আগে তারা অবরোধ তুলে নেয়।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে এ আন্দোলন করেন তারা।
এ সময় সড়ক অবরোধে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকার যাত্রীরা।
ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী গণমাধ্যমকে বলেন, “রাজধানীর উত্তরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিল। এমন সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাসটির বিরুদ্ধে মামলা হয়। এরপর বাসটি মহাখালী এসে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিকদের সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন।”
বিকেল পৌনে ৫টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন। অবরোধ তুলে নিলেও সড়কের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে জানায় পুলিশ। এখনও ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি