ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
জার্সি বিক্রিতে সবার ওপরে হামজা চৌধুরী
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন যে নতুন উন্মাদনা তৈরি করেছে, তার প্রভাব এবার দেখা যাচ্ছে জাতীয় দলের অফিশিয়াল জার্সি বিক্রিতেও। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের নাম-নম্বর সংবলিত জার্সিই গত দেড় বছরে দেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
কিট স্পন্সর ‘দৌড়’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কিট স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়। শুরুতে জাতীয় দলের জার্সি বিক্রিতে তেমন সাড়া না মিললেও হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর চিত্র দ্রুত বদলে যায়।
দৌড় জানিয়েছে, গত দেড় বছরে তারা প্রায় ৩৫ হাজার জাতীয় দলের জার্সি বিক্রি করেছে। এর মধ্যে ২০ শতাংশের বেশি জার্সিতে নির্দিষ্ট খেলোয়াড়ের নাম ও নম্বর যুক্ত করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে হামজা। ১ হাজার ৪০০ টাকা দামের অফিশিয়াল জার্সিতে হামজার নাম ও নম্বর যুক্ত করে নিয়েছেন প্রায় ৫ হাজার সমর্থক।
বিক্রির হিসাবে হামজার পরেই রয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তারকা মিডফিল্ডার শমিত সোম।
দৌড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী বলেন, গত দেড় বছরে প্রায় ৫ হাজার হামজার জার্সি বিক্রি হয়েছে। তার বাংলাদেশ দলে আগমনের পর দেশের ফুটবলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
হামজার জার্সির ব্যাপক চাহিদার মধ্যেই নতুন ডিজাইনের জাতীয় দলের জার্সি উন্মোচন করেছে দৌড়। ইতোমধ্যে নতুন জার্সিটির জন্য এক হাজারের বেশি অর্ডার পাওয়া গেছে।
আগামী নভেম্বরে বাংলাদেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সির চাহিদা আরও বাড়বে বলে আশা করছে দৌড়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, এক বছরে এক লাখ জাতীয় দলের জার্সি বিক্রি করা।
আবিদ আলম আরও জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছ থেকে প্রায় ১ হাজার ৩০০টি ডিজাইন পাওয়া যায়। সেখান থেকে ৩৪টি উপাদান বেছে নিয়ে চূড়ান্ত জার্সির নকশা তৈরি করা হয়েছে। হোম জার্সির মূল ভাবনায় রাখা হয়েছে মাতৃভাষা বাংলা। বিশেষ প্রযুক্তি ও নকশায় তৈরি এই জার্সির অন্যতম বৈশিষ্ট্য হলো ঘাম মাত্র আট মিনিটের মধ্যে শুকিয়ে যাওয়ার সক্ষমতা।
নতুন জার্সির দামও আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। খেলোয়াড়দের জন্য তৈরি জার্সির মূল্য ১ হাজার ৬০০ টাকা এবং সমর্থকদের সংস্করণের দাম ৭০০ টাকা রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু