ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ধরনের খেলার আয়োজন সারাদেশে করছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ইউসুফ আলী।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জামালপুর-২ আসনের সংসদ সদস্য এইচ সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন উপস্থিত ছিলেন।
জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে গত ২৩ আগস্ট এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। মাঠপর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
রোববার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মেলান্দহ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়। টাইব্রেকারে মেলান্দহকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরিষাবাড়ী উপজেলা ফুটবল দল।
ফাইনাল খেলা দেখতে জেলার ৭টি উপজেলা থেকে কয়েক হাজার মানুষ মাঠে জড়ো হন। স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে দর্শক বেশি হওয়ায় অনেককে স্টেডিয়ামের বাইরেও অবস্থান করতে দেখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা