ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ‘স্যার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবে’র নেতৃত্বে বুলবুল-আমীর হামজা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের ১৩সদস্যবিশিষ্ট ২০২৫ কার্যনির্বাহী আংশিক কমিটি গঠিত হয়েছে। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, স্যার এ এফ রহমান হলের বর্তমান প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ এবং ক্লাবের মডারেটর, হলের হাউজ টিউটর ড. এস এম মাসুম বাকি বিল্লাহের স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. বুলবুল আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আমীর হামজা শাকিল মনোনীত হয়েছেন।
জুলাই বিপ্লব পরবর্তী প্রতিষ্ঠিত এ সংগঠনটি গত ১৩ই ফেব্রুয়ারি প্রথম অভিষেক অনুষ্ঠান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যার শিরোনাম ছিল, "জুলাই বিপ্লব'র আহত ও শহীদদের স্মরণে একক বক্তৃতা ও সাংস্কৃতিক মেহফিল"।
হলের শিক্ষার্থীদের মাঝে এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামি সংস্কৃতির বিস্তারের অঙ্গীকার নিয়েই এ সংগঠনটির শুভযাত্রা।
স্যার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাবের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান এবং মোহাম্মদ আবদুল হামিদ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোল্লা তৈমুর রহমান ও নাঈম হোসাইন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জুবাইর, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হাসান মাতুব্বর এবং দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহিল আবরার মনোনীত হয়েছেন।
অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাহসীন আহমাদ মাহী, প্রশিক্ষণ সম্পাদক মো. রিয়াদুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম (যুবাহ) এবং সাহিত্য সম্পাদকের দায়িত্বে পেয়েছেন আল মাহমুদ। তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
সদ্য সভাপতি বুলবুল আহমদ বলেন, "ইসলামি সংস্কৃতি দ্বীন ও দুনিয়ার মহত্তম সমন্বয়। ফ্যাসিবাদী আমলে শত আকাঙ্ক্ষা সত্ত্বেও ক্যাম্পাসে আমরা ইসলামি সংস্কৃতি চর্চা ও প্রসারের কোনো প্লাটফর্ম পাইনি। জুলাই বিপ্লব আমাদের সেই সুযোগ করে দিয়েছে। ইনশাআল্লাহ, স্যার এ এফ রহমান হল ইসলামিক কালচারাল ক্লাব সমাজে ইসলামি সংস্কৃতির আকাঙ্ক্ষা পূরণে অনবদ্য ভূমিকা রাখবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)