ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক-অবাস্তব : বিকেএমইএ সভাপতি হাতেম
ডুয়া ডেস্ক: নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবটি অযৌক্তিক এবং অবাস্তব। এই সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে বর্ণনা করে কর্তৃপক্ষকে এটি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানিতে তিনি এই মন্তব্য করেন।
বিকেএমইএ সভাপতি আরো বলেন, "শিল্পে আমাদেরকে যখন প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় আমরা ১৫ পিএসআই বা ৪০ পিএসআইতে থাকি। তবে ২ বা ৩ পিএসআইর বেশি পাইনি। তিতাসের রিপোর্টে দেখেছি ৪০ শতাংশ সিস্টেম লস হচ্ছে, যার মানে হচ্ছে চুরি। গ্যাস চুরির কারণে বাকি চাপ আমাদের ওপর পড়ে। তবে এখন তিতাস দাবি করছে তারা সিস্টেম লস কমিয়ে ৭ শতাংশে নামিয়েছে।"
তিনি আরো যোগ করেন, "নারায়ণগঞ্জে দেখবেন হাজার হাজার অবৈধ চুলা চলছে এবং সেগুলোর সবগুলোর সঙ্গে তিতাস জড়িত। যদি সিস্টেম লস কমানো যেত তাহলে গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করতে হতো না। তবে এখনো তিতাসের হিসাব অনুযায়ী সিস্টেম লস ১৩ শতাংশ। ১ শতাংশ সিস্টেম লস কমাতে পারলে এক হাজার কোটি টাকা সাশ্রয় করা যেত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি