ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
অপারেশন ডেভিল হান্ট অব্যাহত; সারাদেশে আটক আরও ৬৭৮
ডুয়া নিউজ : ঢাকাসহ সারাদেশে অব্যাহত রয়েছে অপারেশন ডেভিল হান্ট। যৌথ বাহিনীর বিশেষ এই অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭৮ জন। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
এআইজি জানান, “অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬৭৮ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
এই অভিযানে পিস্তল, এলজি, শুটারগান, একনলা বন্দুক, ম্যাগাজিন, কার্তুজ, রাইফেলের গুলি, কুড়াল, চাপাতি, রামদা, লোহার শাবল, ক্ষুর, চাকু ও লোহার রডসহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এই অভিযান। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলার নেতৃত্ব দেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা, যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের পক্ষে ছিল। হামলায় বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন 'ডেভিল হান্ট' নামে বিশেষ অভিযান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের