ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
আলোচনা হলেও ইউক্রেনে সামরিক অভিযান চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। তবে আলোচনা চলাকালে সামরিক অভিযান বন্ধ করবে না মস্কো-এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান, তাহলে তাঁকে মস্কোতে আসতে হবে।
ল্যাভরভের দাবি, জেলেনস্কিকে মস্কোয় আসার আমন্ত্রণ জানানো রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের সদিচ্ছার পদক্ষেপ। কারণ, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো রাশিয়ার সঙ্গে আলোচনা নিষিদ্ধ করে জারি করা নিজের ডিক্রি বাতিল করেননি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় বসার ক্ষেত্রে রাশিয়ার সদিচ্ছার কোনো ঘাটতি নেই এবং মস্কো এখনো আলোচনার জন্য প্রস্তুত।
তবে তিনি পরিষ্কার করে দেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু হলেও রাশিয়ার সামরিক অভিযান চলতে থাকবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু