ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রামপুরা-মালিবাগ রুটে চলাচলে নতুন নির্দেশনা
ডুয়া ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে যানজট কমানোর লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর রামপুরা-মালিবাগ রুট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। রামপুরা, মালিবাগ রেলগেইট ও খিলগাঁও কমিউনিটি সেন্টার এলাকায় প্রতিদিন যানজট থাকায় সেখানে কয়েকটি রাস্তা একমুখী করা হয়েছে। এই নির্দেশনা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী:
১. আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত একমুখী যান চলাচল করবে, যেখানে যানবাহন শুধুমাত্র পূর্ব দিকে যাবে।
২. খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলি সোজা পশ্চিমে চলে যাবে এবং মালিবাগ রেলগেইট ক্রসিং থেকে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।
৩. খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলি মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন না করে, সোজা দক্ষিণে চলে যাবে এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজ বা মৌচাকের দিকে যাবে।
ডিএমপি সকল যানবাহন চালকদের এসব নতুন নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি