ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সমালোচনা নিয়ে মুখ খুললেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের জাতীয় দল ও ক্লাব ফুটবলে আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৭ বছর বয়সেই দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন তিনি। গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন এই ফরাসি তারকা।
তবে মাঠে তাঁর কিছু ভূমিকা নিয়ে প্রায়ই সমালোচনা হয়। বিশেষ করে ম্যাচের সময় রক্ষণে যথেষ্ট নিচে না নামায় প্রশ্ন ওঠে। এবার এসব সমালোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এমবাপ্পে।
সমালোচকদের কথায় খুব একটা প্রভাবিত হন না রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। বরং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে যাওয়াকেই গুরুত্ব দেন তিনি। এমবাপ্পের মতে, তিনি মাঠে কী ভালো করছেন, তার চেয়ে কী করছেন না-সমালোচকদের নজর অনেক সময় সেদিকেই বেশি থাকে।
ম্যাচের সময় রক্ষণে তাঁকে খুব একটা দেখা যায় না-এ নিয়ে সমালোচনার বিষয়ে ফ্রান্স ফুটবলকে এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি না এটা স্বাভাবিক। কিন্তু বছরের পর বছর ধরে যারা উৎকর্ষের শিখরে আছে, তাদের জীবন তো এমনই।’
তারকা ফুটবলারদের ঘিরে সমালোচনা থাকাটাকে স্বাভাবিক বলেই মনে করেন এমবাপ্পে। তাই এসব মন্তব্যকে ব্যক্তিগতভাবে নেন না তিনি। তাঁর ভাষায়, ‘আমি যদি গোল না করি, লোকেরা প্রশ্ন করবে আমি কেন গোল করছি না। সবাই জানে আমার সামর্থ্য কী। আমি মনে করি এটাই মানুষের স্বভাব-কেউ কী করছে না, সেদিকেই মনোযোগ দেওয়া। সুতরাং আমি এটাকে ব্যক্তিগতভাবে নিই না।’
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এমবাপ্পে। দলের জন্য নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে গোল করাকেই দেখছেন তিনি।
এমবাপ্পে বলেন, ‘সবারই দেখার ভিন্ন চোখ আছে। কিন্তু আমি মনে করি ফুটবলের লক্ষ্যই হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি বেশি। যে খেলোয়াড় গোল করে, সে কখনো দলের জন্য সমস্যা হবে না। কারণ আমি কখনো দেখিনি কোনো দল শূন্য গোলে শিরোপা জিতেছে।’
সমালোচনা তাঁর সিদ্ধান্ত নেওয়া বা মাঠের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব ফেলে না বলেও জানিয়েছেন সাবেক পিএসজি তারকা। এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমি মনে করি সমালোচনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কারণ কিছু গঠনমূলক সমালোচনা আছে এবং কিছু উদ্ভট সমালোচনাও। এটা এমন কিছু নয় যে আমাকে আতঙ্কিত করে, যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আমি মনে করি না আমি সমালোচিত হতে যাচ্ছি-কোনো দ্বিধা ছাড়াই আমি সামনে এগিয়ে যাই।’
অর্থাৎ প্রশংসা কিংবা সমালোচনা-কোনোটিকেই নিজের খেলায় বাধা হতে দিতে চান না এমবাপ্পে। নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে মাঠে পারফর্ম করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?