ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লার বসুর অবস্থার বিষয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: লাইফ সাপোর্টে থাকা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল রয়েছে।
তাঁর শ্বাসকষ্ট কমে এসেছে এবং কৃত্রিম অক্সিজেন সরবরাহের মাত্রাও ধীরে ধীরে কমিয়ে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে বাড়ছে তাঁর সচেতনতার মাত্রাও (কনশাসনেস লেভেল)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই তথ্য জানা যায়।
এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সচিব সজীব তানভীর জানান, মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। তাঁর রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতিও রয়েছে স্থিতিশীল অবস্থায়। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাঁর শারীরিক অবস্থার।
মেঘমল্লার বসুর সুচিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড। বোর্ডে রয়েছেন বিভিন্ন বিভাগের প্রধানসহ চারজন অধ্যাপক ও তিনজন সহযোগী অধ্যাপক। তাঁর পুরো চিকিৎসা প্রক্রিয়া নিজে তদারকি করছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন: মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. শফিকুল বারি, এমআইসিইউর প্রধান প্রফেসর ডা. সৈয়দ মোহাম্মদ মনোয়ার আলী, মেডিসিন বিভাগের প্রফেসর ডা. হাফিজুর রহমান এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. আমিনুল ইসলাম। এ ছাড়া বোর্ডে নাম প্রকাশ না হওয়া আরও তিনজন সহযোগী অধ্যাপক রয়েছেন।
মেঘমল্লার বসুর চিকিৎসার বিষয়ে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের দায়িত্বে আছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সচিব সজীব তানভীর।
উল্লেখ্য, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়েছিল। বিষক্রিয়ার আশঙ্কায় প্রথমে তাঁর পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করা হয়। পরে মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। বুধবার সন্ধ্যায় অবস্থা আরও অবনতি হলে তাঁকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার