ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সৎ মানুষ কখনো দেশ থেকে পালান না: জামায়াতে আমির
নিজস্ব প্রতিবেদক: কোনো সৎ মানুষ কখনো দেশ থেকে পালিয়ে যান না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘যারা দোষী-অপরাধী-চোর-লুটেরা, তারাই দেশ থেকে পালায়। সৎ মানুষেরা দেশেই থাকে। এতে ফাঁসি-জেল হলে হবে।’
আজ বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, ‘যদি এই দেশ ও দেশের মাটিকে ভালোবাসতেন তাহলে মাটি কামড়ে থাকতেন। অপরাধ করলে তার শাস্তি নিতেন। আর অপরাধ না করলে নিজেকে পরিষ্কার করতেন।’
দেশবাসীর ঐক্যবদ্ধ প্রয়াসের সামনে টিকতে না পেরে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘তারা পালিয়ে গিয়েও জাতিকে বারবার উস্কানি দিচ্ছেন, বিরক্ত করছেন; সমাজ ও দেশকে অস্থির করার চেষ্টা করছেন। এই আসি, ওই আসি করছেন। তো বলি, এতো আসি আসি বলেন তো গেলেন কেন?’
তিনি বলেন, ‘তরুণরা রাস্তায় নেমেছিল মেধার স্বীকৃতির দাবিতে। শেষ পর্যন্ত অতীতের মতো মুগুর বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ী বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল।’
শফিকুর রহমান আরও বলেন, ‘এই আন্দোলনের নেতাদের ডিবি অফিসে নিয়ে কি আচরণ করা হয়েছে, তার সাক্ষী সবাই। জাতিসংঘের হিসেব অনুযায়ী কমপক্ষে ১৪০০ মানুষ খুন হয়েছেন এই খুনি বাহিনীর হাতে। কমপক্ষে ২০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে। অসংখ্য মানুষ আহত হয়েছে।’
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাদের অবদানকে আমরা অস্বীকার করি না। তবে তারা এরকম একজন খুনীকে কেবল আশ্রয়ই দেয়নি, তাকে রাজনৈতিক তৎপরতা চালানোরও সুযোগ দিচ্ছে। যদি সত্যিই আমরা সৎ প্রতিবেশী হতে চাই, উভয়েরই সদিচ্ছা পোষণ করতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ