×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৫১:২৯

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব বিলুপ্ত করে একই আদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের বিল সংসদে পাস হয়েছে। বিরোধী দলের আপত্তির মধ্যেই আজ বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদলীয় সদস্যরা বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর যে প্রস্তাব দিয়েছিলেন, কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।

বিলটি পাসের জন্য উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমাজের চাহিদার কারণেই এসআরবি গঠন করা হচ্ছে।

বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্য আইনটি পাস না করার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘র‌্যাব প্রতিষ্ঠা হওয়ার পর এ জাতির সামগ্রিক অভিজ্ঞতা সুখকর নয়। তার কিছুটা ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিক এত বেশি ছিল যে গোটা বিশ্ব চিন্তিত হয়ে পড়ে।’

র‌্যাব পুনর্গঠনের দাবি কারও ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, বিলুপ্তির দাবিই ছিল। এখন কোনো পরিবর্তন না করে হুবহু একই রাখা হয়েছে। তিনি বিলটি এখন পাস না করে প্রত্যাহার করে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর কথা বলতে দাঁড়ান বিএনপির সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, যিনি ২০০৪ সালে র‌্যাব গঠনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। র‌্যাবের নেতিবাচক দিকের সমালোচনা করে তিনি বলেন, র‌্যাবের মতো একটি বাহিনী এখনো দরকার রয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের দাবি কারও ছিল না, সেটা ঠিক। তবে এটা সমাজের দাবি, সমাজের চাহিদা।

দাবি অনুসারে র‌্যাব তো বিলুপ্ত হচ্ছেই এ মন্তব্য করে তিনি বলেন, সমাজের দাবি অনুসারে এখন এসআরবি গঠন করা হচ্ছে।

সমাজের চাহিদায় অপরাধ দমনে আরও নতুন আইন প্রণয়নের নজির তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনের জন্য আইনও সংশোধন হচ্ছে। পুলিশ বিভাগের অধীনে সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের কথাও সরকার ভাবছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত