×

ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৩:০০:৪৬

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার পর সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের পর আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৫ হাজার।

ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার প্রেক্ষাপট তৈরি হয় গত ২০ আগস্ট। ওই দিন জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনেই এখন উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত