ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকাপথ: নূরুল ইসলাম সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকাপথ। এই পথ থেকে সরকারকে সঠিক পথে ফিরে আসতে হবে।
তিনি বলেন, অন্ধ দলীয়করণ ও প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব বিষয় সাধারণ মানুষকে বিষিয়ে তুলছে।
বুধবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।
সম্প্রতি ১১ দলের লংমার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সম্পন্ন হয়েছে, যা একটি আইকনিক ব্যাপার। আগামী ১৯ তারিখে আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ইতালিতে চলচ্চিত্র অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের লুটপাট করা অর্থ ব্যবহার করছে। একইভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটছে। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত।
ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচন দেবে না-এটা বোঝাই যাচ্ছে। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেমে বিশ্বাস করে না এবং দলেও গণতান্ত্রিক চর্চা করে না। তবে সরকার নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশা করি।
তিনি বলেন, ছাত্রশিবির নির্বাচন নিয়ে তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। সরকার যদি নির্বাচনে কারচুপি করে, তাহলে তা মারাত্মক ভুল হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে মসনদে টিকে থাকাও কঠিন হয়ে যাবে।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার