×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৫:১৫:২২

বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যারা নারীদের ওপর আক্রমণ চালায়, তাদের কাপুরুষ আখ্যা দেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান রুহুল কবির রিজভী।

এর আগে গত মঙ্গলবার জাতীয় সংসদে বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপরই হামলা। হামলার ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা কাপুরুষোচিত এই হামলা চালান।

সংসদকে প্রতিমন্ত্রী আরও জানান, অভিনেত্রী বাঁধন পুলিশ ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। এ ছাড়া বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও সংসদে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত