ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অবশেষে বেতন পেতে যাচ্ছেন সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারী
ডুয়া ডেস্ক: অবশেষে জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা তাদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্কুল-কলেজের মোট ৩,৪৮,৭৬১ জন শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন। এর মধ্যে স্কুলের ২,৬৮,২৩৪ জন এবং কলেজের ৮০,৫২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন থেকে ৬% অবসরভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে।
এছাড়া মূল বেতনের ৪% কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। সরকারি অংশ হিসেবে বেতন ও ভাতার জন্য মোট ৮৪৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকা ইএফটির মাধ্যমে ছাড় দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি কর্মকর্তা জানিয়েছেন, "মন্ত্রণালয় থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে। এখন এটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখানে থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় হবে। যদি আজ বুধবারের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হয় তবে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি