ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচন প্রসঙ্গে
আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না : ঢাবি ভিসি
ডুয়া নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ বলেছেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটি নির্ধারণ করতে ফাইনাল কখন হবে। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে। কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ঢাবি ভিসি বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটমেন্ট।’
গঠিত তিন কমিটিরে মতামতের ভিত্তিতে নিবার্চন হবে জানিয়ে ঢাবি ভিসি বলেন, ‘আমরা ডাকসু নির্বাচন করতে চাই, এটা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। কারণ জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটিমেন্ট এটা। আমরা করতে চাই এ জন্য না যে কোনো রাজনৈতিক দল এসে আমাদের কী বলবে। নির্বাচন দেওয়ার কারণ, এটা আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানোর পথ।’
তিনি বলেন, ‘আমরা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারনির্ভর যে পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে আছে, সেটাকে চালু করতে চাই। সেটাকে আমরা রিভাইভ করতে চাই।’
নির্বাচন কবে হবে, এ প্রসঙ্গে ড. নিয়াজ আহমেদ বলেন, ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশানসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটি নির্ধারণ করতে ফাইনাল কখন হবে। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে। কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।’
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবির সমর্থনে তারা এক হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে উপাচার্যের কাছে জমা দেন এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস