×

ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৮ নম্বরে

২০২৬ সেপ্টেম্বর ০৭ ০৯:৫১:০৮

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৮ নম্বরে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় শহরগুলোর বায়ুমানের সর্বশেষ তালিকায় শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে উঠে এসেছে মালয়েশিয়ার দুটি শহর। তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। অন্যদিকে ১৪৪ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে অষ্টম অবস্থানে।

আজ সোমবার সকাল ৯টায় আইকিউএয়ারের সর্বশেষ লাইভ তথ্য অনুযায়ী, কুচিংয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৩। ১৭২ স্কোর নিয়ে ভারতের দিল্লি রয়েছে দ্বিতীয় অবস্থানে।

মালয়েশিয়ার আরেক শহর কুয়ালালামপুর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় এবং কঙ্গোর কিনশাসা ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তানের লাহোর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

এরপর ভিয়েতনামের হ্যানয় ১৪৮ স্কোর নিয়ে ষষ্ঠ এবং চীনের ছেংতু ১৪৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। ১৪৪ একিউআই স্কোর নিয়ে এরপরই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে বিশ্বের ১০০টির বেশি বড় শহরের ঘণ্টাভিত্তিক বায়ুর মান তুলনা করা হয়। ফলে সময়ের সঙ্গে শহরগুলোর অবস্থান ও একিউআই স্কোর পরিবর্তিত হতে পারে।

সর্বশেষ তালিকায় ঢাকার একিউআই স্কোর ১৪৪, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। আইকিউএয়ারের হিসাবে, ১০১ থেকে ১৫০ স্কোরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে কুচিং, দিল্লি, কুয়ালালামপুর, কিনশাসা ও লাহোরের বাতাসের মান যথাক্রমে ১৯৩, ১৭২, ১৭১, ১৫৫ ও ১৫২ একিউআই স্কোর নিয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাসকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ বা তার বেশি স্কোর হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে বিশ্বের সবচেয়ে পরিষ্কার শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, যার একিউআই স্কোর ৭। ৮ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এরপর ১১ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জাপানের ওসাকা ও ইউক্রেনের কিয়েভ। আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ০ থেকে ৫০ একিউআই স্কোরের বাতাস বিশুদ্ধ হিসেবে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ স্কোরকে বলা হয় মাঝারি। এই বাতাসকে বলা হয় সহনীয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত