×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

২০২৬ সেপ্টেম্বর ০৭ ০৮:৫৫:১৬

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারের (ডিসি) কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের পর প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে জারি করা আদেশের মাধ্যমে দুই কর্মকর্তার এ বদলির বিষয়টি জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত