×

ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৮:০৪:৩৯

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অসচেতনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে শিক্ষাব্যবস্থার কোনো ক্ষতি যাতে না হয়, সে লক্ষ্যে শিক্ষকদের জন্য একটি ‘সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের এই নীতিগত উদ্যোগকে দেশের শিক্ষকসমাজ অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষায় শিক্ষিত এবং তাঁরা শিক্ষার্থীদের সঠিক আচরণ ও নৈতিকতা শেখান। তাই তাঁদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব একটা নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের এমন কোনো মন্তব্য বা উক্তি করা উচিত নয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে কিংবা শিক্ষার্থীদের কোনো ক্ষতির কারণ হতে পারে।

তিনি বলেন, এ কারণেই উন্নত বিশ্বের আদলে শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন সংসদ সদস্যদের উপস্থিতিতে স্টিয়ারিং কমিটির প্রথম সভায় বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত