ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
কাতারে বোমা হামলা নিয়ে দম্ভ নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক: নেতানিয়াহু। একই সঙ্গে গাজায় কাতারের পাঠানো অর্থ শুধু মানবিক সহায়তার জন্যই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গাজা যুদ্ধের সময় কাতার ইসরাইলের নীতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি।
নেতানিয়াহু বলেন, ‘আমি কাতারে হামলা চালিয়েছি, সেখানে বোমা মেরেছি এবং যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি।’
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে ইসরাইলি হামলার প্রায় এক বছর পর এই মন্তব্য করলেন তিনি। ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন। হামলার সময় হামাসের নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ছিলেন।
দোহা ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছিল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করে হামলার জন্য ক্ষমাও চান নেতানিয়াহু।
সাক্ষাৎকারে গাজায় কাতারের পাঠানো কোটি কোটি ডলারের অর্থ নিয়েও কথা বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এসব অর্থ মানবিক সহায়তার জন্য ছিল এবং মোসাদ ও শিন বেতের সুপারিশের ভিত্তিতেই অর্থ স্থানান্তর করা হয়েছিল।
তবে নেতানিয়াহুর সমালোচকদের অভিযোগ, এসব অর্থ হামাসকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার প্রস্তুতিতে সহায়তা করেছিল। কাতার অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে।
কাতারের দাবি, তাদের দেওয়া সহায়তা গাজার মানুষের কাছে পৌঁছেছে এবং পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও নজরদারির মধ্যে।
এদিকে আগামী ২৭ অক্টোবর ইসরাইলের সাধারণ নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপও বাড়ছে। গাজা যুদ্ধ, অর্থনীতি এবং ইরানের সঙ্গে সংঘাত-সবকিছুই এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি