×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

শনিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

২০২৬ সেপ্টেম্বর ০৫ ০৯:১৮:৪১

শনিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সপ্তাহের বিভিন্ন দিনে নির্দিষ্ট এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। ফলে শনিবার কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার আগে কোন কোন এলাকায় সাপ্তাহিক ছুটি রয়েছে, তা জেনে নেওয়া প্রয়োজন। আজ শনিবার ঢাকার বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকান

শ্যামবাজার, বাংলাবাজার, চানখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধুপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধুপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

তাই শনিবার এসব এলাকার কোথাও কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় রাখা ভালো। এতে বন্ধ মার্কেটে গিয়ে অযথা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা এড়ানো যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত