×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বয়স জালিয়াতিতে রোহিত যাদবসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৬:২০:১২

বয়স জালিয়াতিতে রোহিত যাদবসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: বয়স জালিয়াতির দায়ে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই অপরাধে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

সিএবি তাদের খেলোয়াড়দের প্রাক-মৌসুম নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে বয়সের গরমিল খুঁজে পায়। এরপর রোহিত যাদবকে অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ এবং দুটি দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার কথা ছিল তাঁর।

সিএবি সূত্রের খবর, বাংলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা রোহিতের প্রকৃত বয়সের সঙ্গে নথিতে উল্লেখ করা বয়সের প্রায় ২৭ মাসের ব্যবধান পাওয়া গেছে। তাঁর শাস্তির বিষয়টি বিসিসিআই-অধিভুক্ত সব রাজ্য সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

বয়স জালিয়াতির কারণে সিএবি আরও ৬৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে। এই তালিকায় সবচেয়ে বড় নাম রবি কুমার। বাঁহাতি এই পেসার ২০২২ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দারুণ পারফর্ম করে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই বছর বাংলার সিনিয়র দলে অভিষেক হলেও ২০২৩ সালের পর তিনি আর খেলেননি।

যুব বিশ্বকাপের ফাইনালে ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন রবি। ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের তিনজনকে ফিরিয়ে তিনি তাদের ব্যাটিং অর্ডারে ধস নামান।

সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, রবি কুমারের বয়সভিত্তিক ক্রিকেটে অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তাঁর যাবতীয় রেকর্ড ও পরিসংখ্যান বাতিল বলে গণ্য হবে। অনুসন্ধানে জানা গেছে, রবি কুমারের ক্ষেত্রে বয়সের তারতম্য ছিল ৪০ মাসেরও বেশি।

বয়স জালিয়াতির এই প্রবণতা রোধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অতীতেও একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। ২০২০ সালে বিসিসিআই একটি ‘অ্যামনেস্টি স্কিম’ চালু করেছিল। সে সময় বলা হয়েছিল, কোনো নিবন্ধিত খেলোয়াড় নিজে থেকে বয়সের সঠিক তথ্য প্রকাশ করলে তিনি শাস্তি এড়াতে পারবেন। তবে জালিয়াতি ধরা পড়লে কঠোর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলোয়াড়দের বয়সের প্রমাণ হিসেবে জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষাগত যোগ্যতার সব নথি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত