ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিক্ষা উপদেষ্টা
জুলাই বিপ্লবে ব্র্যাকের শিক্ষার্থীরা অনন্য নজির স্থাপন করেছে
ডুয়া নিউজ : জুলাই বিপ্লবে ব্র্যাকের শিক্ষার্থীরা অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্যারিয়ার নিয়ে ভাবে না, সমাজের ভালো কিছুর জন্যও এগিয়ে আসে।”
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষকদের আর্থিক বিবেচনায় পেশা বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, “আপনার যে কাজটি করতে ভালো লাগে সেরকম পেশা বেছে নেন।”
শিক্ষা উপদেষ্টা বলেন, “গ্র্যাজুয়েটরা যেন সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেই আহ্বান জানাই। পেশা বেছে নেওয়ার সময় শুধু অর্থ বা সুনামের দিকে না তাকাবেন না। যে কাজটিতে মজা পান সেটিকে পেশা হিসেবে নেবেন।”
শিক্ষার্থীদের নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “কোনো জাতি সত্যিকারভাবে উন্নতি হতে পারে না, যদি তার নৈতিক ভিত্তি দুর্বল হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)