ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা; হল ছাড়ার নির্দেশ
ডুয়া নিউজ : নানান ঘটন-অঘটনের পর এবার নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।
এতে জানানো হয়, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।’
এর আগে দুপুরে কুয়েট ভিসির বাসভবনে তালা দিতে যান শিক্ষার্থীরা। বাসভবনের প্রধান ফটকে তালা দিতে গেলে ভবনের ভেতরে থাকা শিক্ষকরা বেরিয়ে আসেন এবং বাধা দেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তালা না দিয়েই ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘ভিসি মাসুদ স্যারকে আমরা বর্জন করেছি। প্রশাসনের ওপর আমরা আস্থা রাখি না, তারা আমাদের নিরাপত্তা প্রদান করতে পারেনি। এ ভিসিকে আমরা সবাই বর্জন করেছি, তাই ওনার বাসভবনে কেউ থাকতে পারবে না। গত ২২ ফেব্রুয়ারি সব শিক্ষার্থী মিলে ভিসির বাসভবনে তালা মেরে দিয়েছিলাম। কিন্তু সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় আমাদের কাছে খবর আসে যে, ভিসির বাসভবনের তালা ভাঙা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার ভেতরে যেন ভিসির বাসভবন খালি করে দেওয়া হয়।’
তারা আরও বলেন, ‘কুয়েটের অধিকাংশ শিক্ষার্থী নিরাপত্তার স্বার্থে চলে গেছে। তারপরও আমরা আছি তাই হল খোলা আছে, একাডেমিক কার্যক্রম আমরা বন্ধ রেখেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)