ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
থাইরয়েডের সমস্যা হলে যেসব খাবার খাবেন
ডুয়া ডেস্ক: গলার সামনের দিকে অবস্থিত প্রজাপতির মতো ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি হলো থাইরয়েড। এই গ্রন্থি থেকে ট্রাই আয়োডোথাইরোনিন ও থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এসব হরমোন শর্করা ও চর্বির বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়াকে হাইপোথাইরয়েডিজম এবং অতিরিক্ত হরমোন নিঃসরণকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।
হাইপোথাইরয়েডের রোগীদের দ্রুত ওজন বাড়তে থাকে। বুক ধড়ফড় করা, হঠাৎ গরম লাগা ও অস্থিরতা অনুভূত হতে পারে। অন্যদিকে, হাইপারথাইরয়েডের রোগীদের ওজন কমে যায়, রক্তচাপ বাড়ে, ডায়রিয়া ও স্মরণশক্তি কমে যেতে পারে।
থাইরয়েডের জটিলতার কারণ হিসেবে অটোইমিউন বা দেহের রোগ প্রতিরোধব্যবস্থার ত্রুটিকে দায়ী করা হয়। বর্তমানে থাইরয়েড গ্রন্থির সমস্যা বেড়েই চলেছে, বিশেষ করে নারীদের মধ্যে। থাইরয়েডের সমস্যা হলে খাদ্যতালিকায় যেসব খাবার রাখা যেতে পারে—
১. কিছু কিছু খাবার থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। যেমন—আয়োডিন, ভিটামিন সি, জিঙ্ক, থায়ামিন, ভিটামিন বি২ বা রাইবোফ্লাভিন, নায়াসিন, ভিটামিন বি৬ বা পাইরিডক্সিন এবং সেলেনিয়াম।
২. আয়োডিনসমৃদ্ধ সামুদ্রিক মাছ, স্পিরুলিনা, দুধ, ডিম, চিংড়ি মাছ ও আয়োডিনযুক্ত লবণ খেতে হবে।
৩. ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, পেয়ারা, লেবু, কাঁচামরিচ, কমলা, আলু ইত্যাদি খেতে হবে। পাশাপাশি জিঙ্কসমৃদ্ধ গরুর মাংস, কলিজা, মুরগির মাংস, কুমড়ার বীজ, সরিষা ও ডিম খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
৪. ভিটামিন বি১ বা থায়ামিন এবং ভিটামিন বি২ বা রাইবোফ্লাভিন পাওয়া যায়—এমন খাবার, যেমন ভুসিসহ আটার রুটি, লাল চাল, ওটস, চিনাবাদাম, দুধ, দই ও দুধজাতীয় খাদ্য প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে।
৫. সেলেনিয়াম পাওয়া যায় মাশরুম, ডিম, রসুন, পেঁয়াজ, মাছ, মুরগির মাংস, টমেটো, টুনা মাছ, ব্রকলি, দুধ ও দুধজাতীয় খাদ্য থেকে।
যেগুলো খাবেন না
কিছু কিছু খাবার থাইরয়েড হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। যেমন সয়াবিন, বাঁধাকপি, পালংশাক, ফুলকপি, মুলা, পান, সিগারেট, অ্যালকোহল ও অতিরিক্ত আঁশযুক্ত খাবার। এসব খাবার ওষুধের কার্যকারিতা নষ্ট করে দেয়। তাই এসব খাবার এড়িয়ে চলতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প