ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বসিলায় প্রতিষ্ঠা হবে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কারণ, ঢাকা শহরের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ মোহাম্মদপুরে বাস করেন। সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ যেখানে, শিক্ষার এপিসেন্টারও তার বাইরে হতে পারে না। ঢাকার শিক্ষার এপিসেন্টার মানে পুরো বাংলাদেশের শিক্ষার এপিসেন্টার।
তিনি আরও বলেন, মোহাম্মদপুরে অনেক ভালো স্কুল-কলেজ রয়েছে। এ এলাকার আরও উন্নয়নে যত ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব, প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলো নেওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসা হচ্ছে।
ফিরোজা বাশার আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ‘আপনারা এইচএসসি পাস করতে করতে ইনশাআল্লাহ আমরা এখানে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।’
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতেই বসিলায় প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করা হবে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। এতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এক লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের এক দিনের জন্য ‘শ্যাডো মিনিস্টার’ ও ‘শ্যাডো এমপি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে এসব শিক্ষার্থী প্রকৃত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি