ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শপথের সঙ্গে সঙ্গে মির্জা ফখরুলের এমপি-মন্ত্রীর পদ শূন্য হবে: চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হবে। তখন তিনি আর এমপি বা মন্ত্রী থাকবেন না; তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হওয়ার পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না-এ বিষয়ে চিফ হুইপ বলেন, বিষয়টি তাঁর দল, অর্থাৎ জামায়াতে ইসলামী বলতে পারবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর