ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের সবার লক্ষ্য এক হলেও সেখানে পৌঁছানোর পথ ভিন্ন হতে পারে। প্রতিযোগিতা থাকবে, তবে বিভাজন, অনৈক্য ও সংঘাত থাকা উচিত নয়।
সোমবার বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন। ইচ্ছার ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। একদল চাইবে ভালো করতে, অন্যদল চাইবে তার থেকেও বেশি ভালো করতে। কিন্তু বিভাজন, অনৈক্য, সংঘাত থাকবে না। যেটা ছিল ফ্যাসিবাদের আমলে, যার কারণে তাদের আজ দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।’
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন প্রমুখ।
রূপসা-বাগেরহাট পুরোনো রেললাইন চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, তিনি আঞ্চলিকতার উন্নয়নে বিশ্বাস করেন না। উন্নয়ন হতে হবে দেশের সামগ্রিক কল্যাণ বিবেচনায়। গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে মোংলার নতুন রেলপথের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করা যায়, সেটি বিবেচনা করা হবে।
একই সঙ্গে সংবাদকর্মীদের দেশ ও জাতির কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বাগেরহাট প্রেস ক্লাবে প্রথমবারের মতো আগমন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটের সন্তান শেখ রবিউল ইসলামকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট ও ফুলের তোড়া দেওয়া হয়।
এর আগে দুপুরে বাগেরহাট শহরের দশানী-রামপাল সড়কের ১০ কিলোমিটার জেলা মহাসড়কের উদ্বোধন করেন মন্ত্রী। এ ছাড়া বাগেরহাট সরকারি পিসি কলেজে মতবিনিময়, গাছের চারা রোপণ এবং জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর