ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র্যাবের বিশেষ নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: আগস্টকে কেন্দ্র করে সারাদেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। একই সঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ আগস্ট ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্টকে সামনে রেখে র্যাবের প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করেছে। ঝুঁকি বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে পৃথক নিরাপত্তা পরিকল্পনা। চিহ্নিত করা হয়েছে সংবেদনশীল স্থান এবং সেসব এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব জানায়, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীর গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে।
১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর কেউ যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক রয়েছে র্যাব। নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। কোথাও বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) নিরাপত্তার অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সমাধিসৌধ, আশপাশের এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, টুঙ্গিপাড়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে