ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
রমজানে জবির ক্লাসের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা
ডুয়া ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ক্লাস ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে। বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে এই সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রশাসন।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ৪০ পর্যন্ত ক্লাস চালু রাখার ঘোষণা দিয়েছিল প্রশাসন। তবে আজ (সোমবার) আগেরটি পরিবর্তন করে নতুন সময়সূচি দিয়েছে প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু